অনুশীলন করার জন্য বল নেই, ক্ষুব্ধ সুজন বললেন, ‘বিপিএল করব না’

অনুশীলন করার জন্য বল নেই, ক্ষুব্ধ সুজন বললেন, ‘বিপিএল করব না’
শেয়ার করুন

বিপিএল শুরুর আগের দিন থেকেই শুরু হয়েছে নেতিবাচক ঘটনার স্রোত। সকালে জানা যায় দল চালাতে অসমর্থ চট্টগ্রাম রয়্যালস মালিকপক্ষ। বাধ্য হয়ে দলটির দায়িত্ব নিয়েছে বিসিবি। এবার অনুশীলনে এসে পর্যাপ্ত বল না পেয়ে বিপিএল না করার সিদ্ধান্ত নেন ক্ষুব্ধ নোয়াখালী এক্সপ্রেস কোচ খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামার কথা নোয়াখালির। বৃহস্পতিবার সিলেটে অনুশীলন ছিল দলটির। অনুশীলনে এসে সুজন জানতে পারেন মাত্র তিনটি বল দেওয়া হয়েছে। এতে রেগে গিয়ে মালিকপক্ষকে ধরেন তিনি। তাদের একজন সুজনের সঙ্গে করেন খারাপ আচরণ।

এতে রাগ করে চলে যান সুজন। যাওয়ার আগে সাংবাদিকদের জানান, ‘বিপিএল করব না। আমি চলে যাচ্ছি।’ তাহলে নোয়াখালীর কি হবে জানতে চাইলে বলেন, ‘অনেক কোচ আছে, পেয়ে যাবে।’ সুজনের সঙ্গে মাঠ ত্যাগ করেন দলটির সহকারি কোচ তালহা জুবায়েরও।

বিপিএলে নতুন আসা ফ্র্যাঞ্চাইজি নোয়াখালীর ধারণা নেই অনুশীলনে কতটি বল লাগে। সাধারণ ভালো মানের একেকটি ক্রিকেট বলের মূল্য ১০ থেকে ১৫ হাজার টাকা। একটি অনুশীলনে কমপক্ষে ১৫ থেকে ২০টি বল দরকার। নোয়াখালী এনেছিল মাত্র তিন বল।।

বিপিএলে অংশ নেওয়া বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির আর্থিক অবস্থা করুণ। বিসিবি এসব দল সরে যাওয়ার শঙ্কা করে নিজেরা পরিচালনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।

Visited 16 times, 1 visit(s) today