রাজধানীতে নিজ বাসায় জামায়াতের সহ-সভাপতি খুন, জুলাই বিক্ষোভে অবদানের পরিণতি- দাবি পরিবারের

রাজধানীতে নিজ বাসায় জামায়াতের সহ-সভাপতি খুন, জুলাই বিক্ষোভে অবদানের পরিণতি- দাবি পরিবারের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন ২৭ নম্বর পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আনোয়ার উল্লাহ (৬৫)।

তার স্থায়ী নিবাস কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামে।

১২ই জানুয়ারি, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে দুই যুবক ভেতরে ঢুকে গলাটিপে তাকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের দাবি, এটি নিছক চুরি নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। জুলাই দাঙ্গায় উল্লেখযোগ্য অবদানের কারণে একটি অপশক্তি তার বিরুদ্ধে সক্রিয় ছিল বলে দাবি করেছে পরিবার।

তবে পুলিশ বলছে, এটি চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে উঠে আসবে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ার উল্লাহর বাসায় প্রবেশ ঢোকে, এর প্রায় ২ ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে গ্রিল কেটে তারা বাসায় ঢুকেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। এরপর জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় ২ ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে। এর মধ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে পুলিশের ধারণা।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Visited 12 times, 1 visit(s) today