নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর পুলিশে সোপর্দ করেছে বিএনপির সন্ত্রাসী কর্মীরা।
রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রিপনের পরিবারের সদস্যরা।
ঘটনার সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতেই রিপনের ওপর চালানো হয়েছে মব সন্ত্রাসীদের নির্মম নিপীড়ন।
পরিবারের ভাষ্য, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মব চালিয়ে রিপনকে তার পরিবারের সামনেই মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, বিএনপির সন্ত্রাসীদের সাথে জামায়াত-শিবির এবং এনসিপির কর্মীরাও উপস্থিত ছিল মব চালানোর সময়।
পরে পুলিশ কামরুল হাসান রিপনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
এ বিষয়ে পুলিশের মন্তব্য পাওয়া যায়নি। ঘটনা নিয়ে তদন্ত চলছে কি না, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
