নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: বিএনপি নেতা আহম্মদ আলীকে সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার

নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: বিএনপি নেতা আহম্মদ আলীকে সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আহম্মদ আলী দেওয়ানকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। এ মামলায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী আগেই গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলার পাঁচ আসামি গ্রেফতারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Visited 14 times, 1 visit(s) today