আইসিসির মাস সেরা বাংলাদেশের সোবহানা মোশতারি

আইসিসির মাস সেরা বাংলাদেশের সোবহানা মোশতারি
শেয়ার করুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের বড় স্বীকৃতি পেলেন সোবহানা মোশতারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার (প্লেয়ার অব দ্য মান্থ) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

গত মাসে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০ গড় এবং ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন সোবহানা মোশতারি। টুর্নামেন্টে বাংলাদেশের অপরাজিত থাকার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি।

থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয়ে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় মূল আসরে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। সেই ম্যাচে টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সোবহানা মোশতারি। এর পরের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের আরেকটি লড়াকু ইনিংস খেলেন তিনি।

জানুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে সোবহানা মোশতারি পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসকে।

Visited 15 times, 1 visit(s) today