বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ৭ বছরের নাতনিকে ধর্ষণ

বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ৭ বছরের নাতনিকে ধর্ষণ
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


যশোরে ৭ বছর বয়সী এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটির নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ৩রা মার্চ, মঙ্গলবার সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। সম্পর্কে শিশুটির আত্মীয় সম্পর্কিত নানা হন।

শিশুটির নানি জানান, তার নাতনি যশোর শহরের শংকরপুর এলাকায় তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২রা মার্চ বিকেলে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়।

রাত ৯টার দিকে নাতনিকে বাড়িতে দিয়ে গেলে সে যৌন নির্যাতনের কথা জানিয়ে দেয়। সাথে এও জানায়, যদি বাসায় বলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে, জানান নানি।

এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসায়েন শাফায়েত জানান, শিশুটিকে যৌন নির্যাতন করার আলামত পাওয়া গেছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ন্যায়বিচার নিশ্চিতে সবধরণের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

Visited 9 times, 1 visit(s) today