পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ।

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ।
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত সশস্ত্র হামলায় ফাঁড়ির ইনচার্জ (ওসি)সহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ ঘটনা ঘটে। নিয়মিত টহল ডিউটিতে থাকা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন— ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ সূত্র জানায়, টহল দলটি নিয়মিত দায়িত্ব পালন করছিল। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

Visited 10 times, 1 visit(s) today