সবচেয়ে ছোট জেলায় দেশের সবচেয়ে বড় বিমান-হাব নির্মাণের পরিকল্পনা

সবচেয়ে ছোট জেলায় দেশের সবচেয়ে বড় বিমান-হাব নির্মাণের পরিকল্পনা
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


দেশের সবচেয়ে ছোট জেলা হিসেবে পরিচিত বগুড়ায় দেশের সবচেয়ে বড় বিমান পরিচালনার উপযোগী সবচেয়ে বড় হ্যাঙ্গারসহ আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও পূর্ণাঙ্গ এয়ারবেস নির্মাণের বড় পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

পরিদর্শনকালে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, বগুড়ায় ১০,৫০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ে নির্মাণ, আধুনিক এয়ারবেস, কার্গো সুবিধা, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র এবং আন্তর্জাতিক ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়েছে।

বিমান বাহিনী প্রধান জানান, উত্তরাঞ্চলে পূর্ণাঙ্গ এয়ারবেস স্থাপনের প্রাথমিক অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। এটি অপারেশনাল ও প্রশিক্ষণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বগুড়াকে উত্তরাঞ্চলের সম্ভাবনাময় বিমান ও লজিস্টিক্স হাবে রূপান্তরিত করা হবে। কৃষি, শিল্প, রপ্তানি ও পর্যটন খাতে এর কৌশলগত প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Visited 18 times, 1 visit(s) today