স্কুল কমিটির দ্বন্দ্বে গুপ্ত সংগঠন শিবিরের সভাপতিকে গলাকেটে হত্যা, কর্মী গুরুতর আহত

স্কুল কমিটির দ্বন্দ্বে গুপ্ত সংগঠন শিবিরের সভাপতিকে গলাকেটে হত্যা, কর্মী গুরুতর আহত
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী (২৪) নামে গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বন্ধু- আরেক শিবির কর্মী সালাউদ্দিন (৩০)।

আজ ২১শে জুন, রোববার বিকেলে উপজেলার বোনারপাড়ার চার মাথায় এ ঘটনা ঘটে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া গুপ্ত সংগঠন শিবিরের ইউনিয়ন শাখা সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের জামায়াত নেতা হবিবার রহমানের ছেলে। রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসা তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

গুরুতর আহত গুপ্ত সংগঠন শিবিরের কর্মী সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।

অপর দিকে অভিযুক্ত মুকুল ও পলাশ আপন দুই ভাই। তারা একই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তবে বর্তমানে বহিষ্কৃত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের (উপজেলা চত্বরে) চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ছোট ভাই পলাশ সাইফুল্লাহর ওপর হামলা করেন।

পলাশ সাইফুল্লাহর গলায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এ সময় সাইফুল্লাহর সাথে থাকা তার কর্মী সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করা হয়।

প্রচণ্ড রক্তক্ষরণ হওয়া সাইফুল্লাহকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে বলে জানান চিকিৎসকরা।

আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালাউদ্দিনের বন্ধু ও শিবির কর্মী মোবাশ্বের বলেন, কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার চাচা হাবিবুল্লাহ। দীর্ঘদিন ওই স্কুলে কমিটি নেই। সম্প্রতি স্কুলে কমিটি গঠনের কথা চলছিলো। বিকেলে আমার চাচা (প্রধান শিক্ষক হাবিবুল্লাহ) বোনারপাড়া বাজারে চা খাচ্ছিলেন। এ সময় মুকুল-পলাশসহ কয়েকজন এসে কমিটি নিয়ে চাচার সাথে খারাপ ব্যবহার করেন। বিষয়টি জানতে পেরে আমরা কয়েকজন বাজারে আসি।

উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হলে স্থানীয়রা সবাইকে সরিয়ে দেন। কিন্তু চলে যাওয়ার সময় তারা ধাওয়া দিয়ে পরিকল্পিতভাবে ছুরি নিয়ে এসে মুকুল ও তার ভাই পলাশ শিবির সভাপতি সাইফুল্লাহর ওপর হামলা করে। শাবলের আঘাতে সাইফুল্লাহর গলা এফোঁড়-ওফোঁড় করে দেয়।

স্থানীয়দের সাথে কথা বলেন প্রতিবেদক। এ ঘটনার প্রতিক্রিয়ায় তারা জানান, রগ কাটা পার্টির লোকদের গলা কেটে মেরেছে গ্রেনেড সন্ত্রাসীরা, এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। প্রকৃত ঘটনা তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Visited 5 times, 1 visit(s) today