রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার

রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


রাজনীতির আড়ালে মাদকের রমরমা ব্যবসা! রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ ‘গণ অধিকার পরিষদ’-এর রাঙামাটি জেলা শাখার সহসভাপতি জলমনি চাকমাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার মূল সহযোগী বাবু তঞ্চঙ্গ্যাকেও (৩৮) হাতেনাতে আটক করা হয়েছে।

গতকাল ২রা জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনাটি ঘটে। পরে রাতেই এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ওত পেতে ছিল পুলিশের একটি বিশেষ দল। মাদক বিক্রির উদ্দেশ্যে জলমনি চাকমা ও তার সহযোগী বাবু তঞ্চঙ্গ্যা সেখানে অবস্থান করছিলেন।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ এগিয়ে যায় এবং তাদেরকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনার পর ওই দিন রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন,”গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, ইয়াবার মূল উৎস কোথায় এবং জেলাজুড়ে মাদকের সরবরাহের ‘রুট’ কী—সেসব গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হবে।”

Visited 3 times, 1 visit(s) today