গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল

গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


গোপালগঞ্জ গণহত্যা দিবস ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের আদেশ বাতিলের দাবিতে ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ই জুলাই, বৃহস্পতিবার দুপুরে শহরের ৩ নম্বর ওয়ার্ড, সহদেবপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, শেখ হাসিনার মিথ্যা মামলা নিতে হবে তুলিয়া, ‘গোপালগঞ্জের গণহত্যা- বিচার চাই বিচার চাই’, ‘সারাদেশে পুলিশ হত্যা বিচার চাই বিচার চাই’।

মিছিলের খবর পেয়ে দুপুরে ১টার দিকে ফেনী মডেল থানার ওসি ফৌজল আজিমের নেতৃত্বে সহদেবপুর এলাকায় অভিযান চালানো হয় তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি।

মিছিলের ভিডিও

Visited 4 times, 1 visit(s) today