‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু

‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাস আলী নামের এক হাজতির আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পোনে ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আক্কাস আলী (৪৮) সদর উপজেলার ইবরাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

সুনামগঞ্জের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূইয়া জানান, শুক্রবার রাতে পোনে ১১টায় আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ১২টায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরো জানান, গত ২৩শে মে আক্কাস আলী প্রতারণার একটি মামলায় জেলে হাজতি হিসেবে আসেন। শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে নেবার পর তিনি মারা যান। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার পোস্টমর্টেম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেল সুপার মো. মাইন উদ্দিন ভূইয়া।

তবে আক্কাস আলীর মৃত্যুর বিষয়টি স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না স্বজনরা। আক্কাস আলীর হৃদরোগ বা এমন কোনো শারীরিক জটিলতা ছিল না বলে জানান তারা।

তাদের ভাষ্য, কারাগারে নির্যাতন-নিপীড়নের ফলে আক্কাস আলীর মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুস্থ তদন্ত ও বিচার দাবি করেন।

যদিও কারা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেননি বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র।

কারা হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে

Visited 3 times, 1 visit(s) today