বিশ্লেষণ।। মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে

বিশ্লেষণ।। মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে
শেয়ার করুন

-ড. মামুনুর রশীদ



এপ্রিল ২০২৬ সালে দুইটা এক্সপেরিমেন্ট থেকে আমরা আপনাদের জানাইয়েছিলাম যে প্রায় ১০ কোটি মানুষ দারিদ্র্যসীমার মধ্যে এসে গেছে। সাথে যদি ১০% উৎপাদন কমে যায়, তাতে আরও প্রায় ২ কোটি মানুষ ঝুঁকিপূর্ণ হবে।



জুন পর্যন্ত অনেকগুলো নতুন খবর বাজারে এসেছে। প্রায় ৪০% মানুষ ভালো খাবার কেনার সামর্থ্য হারিয়েছে বলে খবরে এসেছে। তিন মন ধান বিক্রি করে একটা ইলিশ মাছ কিনেছেন একজন কৃষক – প্রথম আলোতে এসেছে।


গ্যাসের জোগান না থাকার কারণে শিল্প খাতে ধস নেমেছে। শহর ছেড়ে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন অনেকে। শিক্ষাখাতে নেমেছে অন্ধকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতই খারাপ যে মানুষ নিজের ঘরেই নিরাপদ নয়।



যে দুইটা এক্সপেরিমেন্ট আমি আগে চালিয়েছিলাম তার জন্য  লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।

 

নিচের সংযুক্তি থেকে দেখুন কীভাবে মাত্র তিনমাসে নতুন করে প্রায় ১ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে ঢুকে গেছে। আর যদি আগামী মাসগুলোতে ১০% এর উপর উৎপাদন কমে, যা হবার সম্ভাবনা খুবই বেশি, তাতে প্রায় ৩ কোটি মানুষ এই লিস্টে যোগ হবে।



Poverty Multiplier যদি হিসেবে নেয়া হয়, এই নতুন করে প্রায় ১ কোটি মানুষের গরিব হয়ে যাওয়া সামাজিক শৃঙ্খলা এবং দেশীয় উৎপাদন এবং অন্যান্য খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।


আমরা অনেকে এই দারিদ্র্যের খবরে কিছু মনে করিনা যেহেতু আমাদের চোখের সামনে অনেক কিছুই হচ্ছেনা। নিজেদের সেফ জোনের বাহিরে গিয়ে দেখুন সাধারণ মানুষের কি অবস্থা।



হামের কারণে হামে আক্রান্ত ৬০% পরিবার নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই হয়তো এইটা খেয়াল করিনি যেহেতু আমাদের সামনে কিছুই হচ্ছেনা।


আবার খাদ্যের জন্যই যদি সব টাকা চলে যায়, তাতে অন্যান্য খাতে ব্যয় কমে যাবে যা পুরো অর্থনীতির জন্য অশনিসংকেত।

 

Visited 5 times, 1 visit(s) today