প্রধান উপদেষ্টা হয়েই ড. ইউনূস মাফ করেছিলেন নিজ প্রতিষ্ঠনের করঃ হাইকোর্ট জানালো দিতেই হবে ৬৬৬ কোটি টাকা কর

প্রধান উপদেষ্টা হয়েই ড. ইউনূস মাফ করেছিলেন নিজ প্রতিষ্ঠনের করঃ হাইকোর্ট জানালো দিতেই হবে ৬৬৬ কোটি টাকা কর
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান “গ্রামীণ কল্যাণ”-কে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। কর না দেওয়ার জন্য দায়ের করা রিট পিটিশনের রুল খারিজ করে আদালত জানিয়ে দেন, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭—এই পাঁচ করবর্ষের বকেয়া কর হিসেবে আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর—৪ অক্টোবর তারিখে—বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের নেতৃত্বাধীন তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এনবিআরের এই কর দাবির আদেশ স্বপ্রণোদিতভাবে (suo moto) প্রত্যাহার করে নিয়েছিলেন। সেই সময় ড. ইউনূস নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়। পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং তা নতুন একটি বেঞ্চে পুনর্মূল্যায়নের জন্য প্রেরণ করা হয়।

 

নতুন বেঞ্চে পুনর্মূল্যায়নের পর আজকের রায়ে আগের প্রত্যাহার আদেশ কার্যত বাতিল করে দিয়ে এনবিআরের মূল কর দাবিকেই বহাল রাখা হলো।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। তার আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

Visited 11 times, 1 visit(s) today