❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সৌজন্য সাক্ষাৎ’ এর ছবি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক মাধ্যম পেজ থেকে।
উল্লেখ করা হয়, স্থানীয় সময় ২২শে সেপ্টেম্বর, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর প্রচুর সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
নেটিজেনদের ভাষ্য মতে, ছবিতে দেখা যাচ্ছে খলিলুর রহমান ‘আজ্ঞাবহ’ ভঙ্গিমায় ডোনাল্ড ট্রাম্পের হাত চেপে ধরে রয়েছেন এবং ট্রাম্প চোখ বুঁজে রয়েছেন।
রাজনৈতিক বিভিন্ন মহলের ভাষ্যমতে, পথ চলার মাঝে ডোনাল্ড ট্রাম্পের সাথে হঠাৎ দেখা এবং তার সাথে হ্যান্ডশেকের একটি ছবি তুলে একে ‘সৌজন্য সাক্ষাৎ’ দাবি করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব জেনারেল ডিবেট শুরু হয়েছে। এতে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতারা। গতকাল ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
