চা দোকানির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক ৪ সন্তানের জনক জামায়াত নেতা

চা দোকানির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক ৪ সন্তানের জনক জামায়াত নেতা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

গতকাল ১৩ই নভেম্বর, শুক্রবার রাত প্রায় ১১ টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে চার সন্তানের জনক জামায়াত নেতা বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে বাবুল মিয়া গোপনে তার পরকীয়া প্রেমিকার বাড়িতে দেখা করতে যান।

আজিজ মিয়ার ঘরে আপত্তিকর কর্মে লিপ্ত বাবুল মিয়া, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলেন এবং হাতেনাতে আটক করেন।

মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাবুল মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাবুল মিয়া থানা হেফাজতে রয়েছেন।

Visited 9 times, 1 visit(s) today