মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Visited 7 times, 7 visit(s) today