লামিয়াকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালালেন ইউনূস

লামিয়াকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালালেন ইউনূস
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ ২৩শে নভেম্বর, সোমবার সকাল সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে কী উদ্দেশ্যে তারা মালয়েশিয়া গেছেন, সফরের মেয়াদ কত দিন এবং চার্টার্ড বিমানের ব্যয় কে বহন করছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ইউনূস। রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছিল তার সরকার। প্রায় দেড় বছরের শাসনামলে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে অবশ্য নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতা, রাজনৈতিক বিরোধ, প্রশাসনে ব্যাপক রদবদল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে সমালোচনা ছিল।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ও নির্বাচন নিয়ে মতবিরোধ এবং বিভিন্ন অধ্যাদেশ জারির সিদ্ধান্তও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়।

২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অবসান ঘটে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের।

ক্ষমতা হস্তান্তরের পরও ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নতুন সরকারের সামনে অন্তর্বর্তী সরকারের সময়কার প্রশাসনিক সিদ্ধান্ত, সংস্কার কার্যক্রম এবং বিতর্কিত কর্মকাণ্ডের পর্যালোচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমন প্রেক্ষাপটে লামিয়া মোরশেদকে সঙ্গে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া যাত্রা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার অবকাশ তৈরি করেছে। তবে তার এই সফরের সঙ্গে কোনো ধরনের তদন্ত বা জবাবদিহি এড়ানোর সম্পর্ক রয়েছে—এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

Visited 185 times, 185 visit(s) today